Friday, May 15, 2026

বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত চেতলা

Date:

Share post:

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চেতলা। বৃহস্পতিবার ভবানীপুরের বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সেখানে। চেতলা থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। জানা গিয়েছে, ওই ঘটনায় আহত হন খোদ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষও। জানা গিয়েছে, ১২ ঘণ্টা পর চেতলাকাণ্ডে তৃণমূল এবং বিজেপি দু-পক্ষেরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রুদ্রনীলের বেশ কিছু ছেঁড়া ফ্লেক্স নজরে পড়ে দলের কর্মী সমর্থকদের। বিজেপির অভিযোগ, তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে রুদ্রনীল ঘোষও রাতে এই ঘটনা নিয়ে অভিযোগ জানানোর জন্য চেতলা থানায় সঙ্গে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁদের উপর হামলা করা হয়। এরপরই তৃণমূল-বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন-আব্বাসের ভাই নওশাদকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ভোটের ভাঙড়ে উত্তেজনা

সেই সময় রণক্ষেত্রের চেহারা নেয় চেতলা। ইটবৃষ্টি হতে থাকে। অভিযোগ, ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন দুই দলের কর্মী সমর্থকরা। রাতেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাতে চেতলা থানায় যায় দুই রাজনৈতিক দল। এই ঘটনার পরই ফেসবুক লাইভে তৃণমূলের বিরুদ্ধ ক্ষোভ উগরে দেন ভবানীপুরের বিজেপির তারকা প্রার্থী। তিনি অভিযোগ করেন, হার নিশ্চিত জেনেই ফিরহাদ হাকিমের নির্দেশে এই হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। এর পালটা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের এনে এলাকায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...