Friday, June 12, 2026

আব্বাসের ভাই নওশাদকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ভোটের ভাঙড়ে উত্তেজনা

Date:

Share post:

রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার ভোট (Assembly Election)। এই দফায় অন্যতম নজরকাড়া কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar) এবারও ভোটের আগে অশান্তি ভাঙড়ে। এখানকার ISF প্রার্থী নওশাদ সিদ্দিককেও (Naoshad Siddique) মারধরের অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ ISF কর্মী-সমর্থকদের।

জানা গিয়েছে, গতকাল প্রচার করতে এসেছিলেন আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। ভোজেরহাটে জনসভা ছিল তাঁর। ISF-এর অভিযোগ, সেই জনসভা থেকে ফেরার পথে দলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালান স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ জানাতে গিয়ে ভাঙড় থানার সামনে ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বেঁধে যায়।

আরও পড়ুন-শেষপর্যন্ত মৃত্যুই হল নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীর

তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ, পুলিশের লাঠি গিয়ে পড়ে ভাঙড় কেন্দ্রের ISF প্রার্থী নওশাদ সিদ্দিকির গায়েও। লাঠির আঘাতে জখম হন তিনি। এরপরই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযুক্ত পুলিশ অফিসারের অপসারণের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন আব্বাস সিদ্দিকির দলের সমর্থকরা।

Advt

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...