Sunday, May 17, 2026

বাংলায় হু হু করে বাড়ছে করোনা, একদিনে আক্রান্ত ৩৬৪৮

Date:

Share post:

বাংলাতেও এবার কি তবে করোনার দ্বিতীয় ঢেউ? হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৪৮ জন। বৃহস্পতিবারও  এই সংখ্যা ছিল প্রায় ২৮০০। অর্থাৎ একদিনে সংক্রমণ বাড়ল প্রায় ৮০০। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে রাজ্যের ৮ জনের। সংক্রমণের হারে সবচেয়ে এগিয়ে কলকাতা।

বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। এই আবহেই এবার পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই সংক্রমণ ধীরে-ধীরে বাড়তে শুরু করে। চলতি বছরের শুরুর দিকেও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কোভিড গ্রাফ নিম্নমুখী থাকায় স্বস্তিতে ছিলেন রাজ্যবাসী। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। ভোট শুরু হতেই লাফিয়ে-লাফিয়ে বাড়তে শুরু করেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৩৬৪৮ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪৬ জন। সংক্রমণের হারে সবচেয়ে এগিয়ে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।

আরও পড়ুন- হাওড়ায় ভয়মুক্ত ভোট করতে নন্দীগ্রাম-মডেলে বিশেষ IPS পাঠালো কমিশন

Advt

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...