Tuesday, April 7, 2026

শুরু হল চতুর্থ দফার নির্বাচন, ৫ জেলার ৪৪ আসনে ভোটগ্রহণ চলছে

Date:

Share post:

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচন ২০২১    (West Bengal Assembly Election 2021) এর চতুর্থ দফার ভোটগ্রহণ । এই দফায় ৫ জেলায় মোট ৪৪ টি আসনে ভোট নেওয়া হচ্ছে।

এই দফায় কলকাতার একটি অংশেও ভোটগ্রহণ চলছে। কলকাতা পুলিশের আওতায় রয়েছে এমন ২৩৪৩টি কেন্দ্রে ভোট হচ্ছে। চতুর্থ দফায় মোট ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকায় থাকছে ১০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও মোতায়েন করা হয়েছে ৪ হাজার অতিরিক্ত পুলিশ। বুথ ও বুথ চত্বরে জারি কড়া হয়েছে ১৪৪ ধারা। কলকাতা পুর এলাকায় বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্য বিধানসভায় বুথ ও বুথের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে।

আলিপুরদুয়ারে মোতায়েন হয়েছে ৯৯ কোম্পানি বাহিনী।বারুইপুরে ৪৫ কোম্পানি। চন্দননগর পুলিশ কমিশনারেটে ৮৪ কোম্পানি‌। কোচবিহারে ১৮৮ কোম্পানি। ডায়মন্ডহারবারে ৩৯ কোম্পানি। হুগলি গ্রামীণ অঞ্চলে ৯১ কোম্পানি। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় ১০৩ কোম্পানি। হাওড়া গ্রামীণে ৩৭ কোম্পানি। জলপাইগুড়িতে ৬ কোম্পানি এবং কলকাতা পুলিশ কমিশনারেট ১০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

গত তিন দফা নির্বাচনের মতোই যে এলাকায় একটি বুথ সেখানে ৪ জন জওয়ান থাকবেন। আর যেখানে ২ থেকে ৪টি বুথ আছে সেখানে ৮জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। ৫ থেকে ৮টি বুথ রয়েছে এমন ভোটকেন্দ্রে থাকবে ১২ জন কেন্দ্রীয় বাহিনী।

গত তিন দফায় ভোটগ্রহণের দিন কোথাও কোথাও অশান্তির ঘটনা ঘটেছে। তাই এবার গোলমালের আশঙ্কায় ইতিমধ্যেই পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি করে কয়েক জায়গায় দিন দুয়েক আগে থেকেই চিরুনি তল্লাশি চালানো হয়েছে বলে খবর। কলকাতার বুথ গুলির জন্য থাকছে ৯৪টি কুইক রেসপন্স টিম। রাস্তায় টহল দেবে ৭৫টি আরটি ভ্যান। থাকবে ১২০টির বেশি সেক্টর মোবাইল।

Advt

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...