Tuesday, March 31, 2026

পরবর্তী ৪ দফায় রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, সিদ্ধান্ত কমিশনের

Date:

Share post:

রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী৷ শীতলকুচির ঘটনার পর বড় সিদ্ধান্ত কমিশনের৷

শীতলকুচি-পরবর্তী পরিস্থিতিতে আরও এত সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন (Election Commission) ৷ এখনও বাকি ৪ দফা বিধানসভা নির্বাচন (WBVote) সুষ্ঠু ও অবাধ করতে রাজ্যে আনা হচ্ছে আরও কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সূত্রের খবর, আরও ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আসছে।শীতলকুচির মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, বাংলায় আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। এই সিদ্ধান্তের পরই জরুরি ভিত্তিতে রাজ্যে ২-১ দিনের মধ্যেই আসছে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই ৭১ কোম্পানির মধ্যে রয়েছে:

◾ BSF – ৩৩ কোম্পানি
◾ CRPF – ১২ কোম্পানি
◾ ITBP – ১৩ কোম্পানি
◾ SSB – ৯ কোম্পানি
◾ CISF – ৪ কোম্পানি৷

আরও পড়ুন-‘দায় আমাদেরও, ভোট প্রচারেই সংক্রমণ বৃদ্ধি’, আত্মসমালোচনা সোনিয়া গান্ধীর

পরবর্তী ৪ দফার ভোটে প্রায় কেন্দ্রই মুড়ে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে৷
প্রসঙ্গত, আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচন। পরের তিন দফার ভোট হবে ২২, ২৬ এবং ২৯ এপ্রিল। ২ মে ভোটগণনা। শেষ ৪ দফার নির্বাচন ঘটনামুক্ত করতেই এই বাড়তি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনছে নির্বাচন কমিশন।

Advt

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...