Saturday, June 20, 2026

সুপ্রিম কোর্টে করোনা- হানা, শুনানি হবে ভার্চুয়ালি

Date:

Share post:

সুপ্রিম কোর্টেও হানা দিয়েছে করোনাভাইরাস৷
শীর্ষ আদালতের (Supreme Court) অসংখ্য কর্মী করোনা আক্রান্ত৷ এই তথ্য প্রকাশ্যে আসার পরই সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে ভার্চুয়াল (virtual hearing) মাধ্যমে শুনানি হবে। বাড়ি থেকেই রায় ঘোষণা করবেন বিচারপতিরা।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের প্রায় ৫০ শতাংশ কর্মী করোনা আক্রান্ত ৷ সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে৷ শীর্ষ আদালতের বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত মামলার শুনানি চালানো হবে৷ ইতিমধ্যেই আদালত চত্বর, এজলাশ, সমস্ত ঘরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

এদিকে, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেশের করোনা-গ্রাফ আকাশ ছুঁতে চলেছে৷ একদিনে দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৯০৪ জনের।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...