Tuesday, March 31, 2026

দিলীপ ঘোষকে শোকজ নোটিস কমিশনের

Date:

Share post:

শীতলকুচির ঘটনায় মন্তব্যের জেরে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নোটিস দিল নির্বাচন কমিশন। আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে জবাব না দিলে একতরফা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই মুহূর্তে বহরমপুরে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেছেন, কমিশনের নোটিস এখনও হাতে পাইনি। নোটিস দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
মঙ্গলবার সকালেই বিজেপি নেতা রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে কমিশন। এর পরই নোটিস পাঠানো হল দিলীপ ঘোষকেও।
গত ১১ এপ্রিল বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে হঠাৎই শীতলকুচি নিয়ে বিস্ফোরক দাবি করে বসেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে তিনি বলেন, “ওই দুষ্টু ছেলেরা যারা শীতলকুচিতে গুলি খেয়েছে, এই দুষ্টু ছেলেরা আর থাকবে না বাংলায়। সবে শুরু হয়েছে। যারা ভেবেছে সেন্ট্রাল ফোর্স বন্দুকটা দেখানোর জন্য নিয়ে এসেছে, তারা বুঝেছে এই গুলির গরম কেমন। আর এটা সারা বাংলায় হবে। যদি কেউ আইন হাতে নিতে আসে তাকে যোগ্য জবাব দেওয়া হবে।”
কমিশন দিলীপ ঘোষের কাছে জানতে চেয়েছে, এই মন্তব্যের মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ব্যাখ্যা জানাতে হবে। না হলে কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Advt

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...