Saturday, May 23, 2026

চিকিৎসা হল না গুজরাটের হাসপাতালে, কৃতী বাঙালি অধ্যাপিকার মৃত্যু করোনায়

Date:

Share post:

পুরসভার নিয়ম মেনে ‘সঠিক’ অ্যাম্বুল্যান্সে না আসায় রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল অমিত শাহের রাজ্য গুজরাটের এক কোভিড হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ, এর জেরে ‘বিনা চিকিৎসা’য় মৃত্যু হয়েছে গুজরাত সেন্ট্রাল ইউনিভার্সিটি-র স্নায়ুবিজ্ঞান বিভাগের ডিন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের।
তিনি ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার-এর পোস্ট ডক্টরাল ফেলো ছিলেন। এ ছাড়া, বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেও পড়াতেন তিনি।
প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিন দু’য়েক ধরে একের পর হাসপাতালের দোরে দোরে ঘোরাঘুরি করে লাভ হয়নি বলেও অভিযোগ তাঁর ঘনিষ্ঠদের। শেষমেশ রবিবার তাঁর মৃত্যু হয়।
সহকর্মী ও ছাত্রছাত্রীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় অধ্যাপিকার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। এক সময় তাঁর অক্সিজেন সম্পৃক্ততার মাত্রা ৯০-৯২ শতাংশে নেমে যায়। তাঁকে গাঁধীনগরে একটি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বেড না থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয় ।
এরপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও সেখানে বাইপ্যাপ অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ভেন্টিলেটর কম থাকায় ফের অন্য হাসপাতালের খোঁজ শুরু করেন সহকর্মীরা।
শনিবার ইন্দ্রাণীকে নিয়ে আমদাবাদ পুরসভার কোভিড হাসপাতালে পৌঁছন সকলে। তবে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় ইন্দ্রাণীকে। অভিযোগ, পুরসভার নিয়ম মতো রোগীকে ‘এমআরআই-১০৮’ অ্যাম্বুল্যান্সে না আনার জন্য তাঁকে ভর্তি নেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। নিরুপায় হয়ে ফের গাঁধীনগরের হাসপাতালেই নিয়ে যাওয়া হয় ইন্দ্রাণীকে। ততক্ষণে তাঁর অক্সিজেনের মাত্রা কমতে কমতে ৬০ শতাংশে গিয়ে ঠেকেছে। অবশেষে, রাত ২টো নাগাদ তার মৃত্যু হয়।

Advt

Related articles

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...