Monday, March 16, 2026

স্বামীর আত্মঘাতী হওয়ার ভিডিও রেকর্ড! প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার স্ত্রী

Date:

Share post:

স্বামী আত্মঘাতী হচ্ছেন, আর স্ত্রী! তিনি ব্যস্ত মোবাইলে ভিডিও করতে। এমনই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা বালি থানার অন্তর্গত বাদমতলার।

জামাকাপড়ের ব্যবসায়ী আমন সাউ বালি থানার বাদামতলার বাসিন্দা। প্রায় পাঁচ বছর ধরে লিলুয়ার বাসিন্দা নেহা শুক্লার সঙ্গে সম্পর্ক ছিল আমনের। গত বছর ডিসেম্বরে তাদের বিয়ে হয়। কিন্তু কিছুদিন যেতেই সম্পর্কে চিড় ধরে। জানা গিয়েছে, নেহার সঙ্গে হুগলির উত্তরপাড়ার এক যুবকের সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। যা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই গন্ডগোল হত। আমনের বাড়ির লোকের অভিযোগ সংসারে মন ছিল না নেহার। মাঝেমধ্যেই পার্টি করে অনেক রাতে ফিরত।

গত ৮ এপ্রিল রাতে অশান্তি চরমে ওঠে দুজনের। পুলিশ সূত্রে খবর, সেই সময় নেহা মোবাইলে তার স্বামীর কথপোকথন রেকর্ড করতে থাকে। তখনই গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন আমন। যেটা ক্যামেরাবন্দি হয় নেহার মোবাইলে। এই অবস্থায় আমনকে কোনওভাবেই বাঁচানোর চেষ্টা না করেনি নেহা। এমনই অভিযোগ আমননের পরিবারের।

আরও পড়ুন- রাজ্যে লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ!‌ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৮১৭

খবর ছড়িয়ে পড়তেই পালানোর চেষ্টা করেন নেহা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। আমনের পরিবারের অভিযোগের ভিত্তিতে নেহাকে গ্রেফতার করে বালি থানার পুলিশ।

Advt

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...