Saturday, May 16, 2026

সহজে ঘরে ঢুকে যাওয়ার লোক নই, আমি স্ট্রিট ফাইটার: মমতা

Date:

Share post:

প্রচারে নিষেধাজ্ঞা উঠতেই বেরিয়ে পড়লেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সভা থেকে স্পষ্ট জানালেন, “আমি সহজে ঘরে ঢুকে যাওয়ার লোক নই। আমাকে আঘাত করলে আমি প্রত্যাখাত করি”। তিনি বলেন, “বিজেপি (Bjp) শুধু প্রচার করবে। আমি পারব না? জনতা এর বিচার করবে।”

সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত মমতার প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। মঙ্গলবার, আটটা কুড়ি নাগাদ বারাসতে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjit Chakraborty) হয়ে জনসভা করেন মমতা। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ হরেন তৃণমূল নেত্রী। কটাক্ষ করে তিনি বলেন, “আমায় হারানোর ক্ষমতা ওদের নেই। কারণ আমি শেষ পর্যন্ত রয়েল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে যাব”।

এরপরেই গেরুয়া শিবিরকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন, “আমাকে এত ভয় কিসের? এজেন্সি তো তোমাদের হাতে”। এরপরই মমতা বলেন, “এত টাকা খরচ করেও বিজেপি কেন হারবে জানেন? কারণ আমি ‘স্ট্রিট ফাইটার’ (Street Fighter), মাঠে নেমে লড়াই করি, উপর থেকে নির্দেশ দিই না”।

আরও পড়ুন- “পঞ্চমী-ষষ্ঠীতেই ১৪৮-এর ম্যাজিক ফিগার পার করবে তৃণমূল”, দাবি কুণালের

বেছে বেছে বাংলায় ভোটের দিন এসে নরেন্দ্র মোদির প্রচার করছেন। এই বিষয়টি নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, “উনি প্রধানমন্ত্রী হয়ে কেন প্রত্যেক ভোটের দিন এসে প্রচারে করছেন?” এটা বন্ধ করার নির্দেশ দেওয়া উচিত বলে মন্তব্য করেন মমতা। বলেন, “প্রয়োজনে আমিও ভোটের দিন প্রচার করব না”।

বারাসত থেকে মমতা যান বিধাননগরে দলীয় প্রার্থী সুজিত বসুর সমর্থনে প্রচারে। সেখানে সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, “সুজিত কাজের ছেলে। যে কোনও দরকারে পাশে থাকে”। তাঁকে জয়ী করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূল সরকারের যে উন্নয়নমূলক প্রকল্প রাজ্যে চালু রয়েছে সেগুলিকে সচল রাখতে জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে।

আরও পড়ুন- বড় সিদ্ধান্ত! করোনা রুখতে আগামী ১৫ দিন মহারাষ্ট্রে জারি ‘জনতা কার্ফু’

Advt

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...