Saturday, March 14, 2026

দেশজুড়ে বেলাগাম করোনা পরিস্থিতি, একদিনে করোনা আক্রান্ত ১,৮৪,৩৭২

Date:

Share post:

দেশজুড়ে বেলাগাম করোনা পরিস্থিতি। প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে কোভিড। দেড় লাখ ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১,৮৪,৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃতের সংখ্যা ১০২৭ ৷ সুস্থ হয়ে উঠেছেন ৮২,৩৩৯ জন ৷ দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৮,৭২,৮২৫ জন ৷ এখনও সুস্থ হয়ে উঠেছেন ১,২৩,৩৬,০৩৬ জন ৷ করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৩,৬৫,৭০৪। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩,৬৫,৭০৪৷ দেশজুড়ে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১১,১১,৭৯,৫৭৮ জন।

আরও পড়ুন-শীতলকুচি-কাণ্ডে এবার পৃথক তদন্তে নামছে CISF

দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। এ রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা এখন প্রায় ৫ হাজার। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে,গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮১৭ জন।

তিন দিনেই দ্বিগুণ মৃত্যু হয়েছে রাজ্যে। মঙ্গলবার স্বাস্থ্য দফতর জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭১ জন। তারপরই আছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৪ জন। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের।উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৪ জন।

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...