Friday, May 15, 2026

করোনা আতঙ্কে ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে ভিড় পরিযায়ীদের

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় মহারাষ্ট্র সরকার একাধিক কঠোর নির্দেশাবলী ঘোষণা করেছে । আর এই ঘোষণার পরেই ফের একবার ঘরে ফেরার জন্য হুড়োহুড়ি মুম্বইয়ে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ৷
বুধবার লোকমান্য তিলক রেলস্টশনের বাইরে ভিড় জমান হাজার হাজার মানুষ ৷ সকলেই ছিলেন দূরপাল্লার ট্রেনের যাত্রী ৷ এই পরিস্থিতিতে চিন্তা বেড়েছে রেল কর্তৃপক্ষের ৷
রেলের তরফে যাত্রীদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন অযথা আতঙ্কিত না হন ৷ এভাবে স্টেশন চত্বরে যাত্রীরা যেন ভিড় না বাড়ান ৷ কারণ, তাতে করোনার সংক্রমণের আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে ৷
স্টেশন চত্বরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন লোকমান্য তিলক টার্মিনাসে অতিরিক্ত রেল পুলিশ ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
রাজ্যে করোনার দাপট বাড়ায় মঙ্গলবারই একগুচ্ছ কঠোর নির্দেশাবলী ঘোষণা করেছিল উদ্ধব ঠাকরে সরকার ৷ যা আগামী ১৫ দিন গোটা রাজ্যে বহাল থাকবে ৷ নয়া নির্দেশাবলী কার্যকর হবে আজ বুধবার রাত আটটা থেকে ৷ বলবৎ থাকবে ১ মে সকাল সাতটা পর্যন্ত ৷ তবে যাবতীয় জরুরি পরিষেবা এই নির্দেশাবলীর আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে ।

Advt

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...