Wednesday, June 24, 2026

কোন ৪ রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে গেলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট?

Date:

Share post:

দেশজুড়ে আরও ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রন্তের সংখ্যা ১,৮৪,৩৭২। পশ্চিমবঙ্গে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮১৭ জন। করোনা আবহে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আরও কড়া পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। ৪ রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, কর্নাটক, কেরল এবং তেলেঙ্গানা থেকে এ রাজ্যে প্রবেশ করতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট।

আরও পড়ুন-সরকারি অফিসের পর এবার বেসরকারি অফিসগুলিকেও করোনা টিকা দেওয়ার অনুমতি রাজ্য সরকারের

কলকাতা বিমানবন্দরের তরফে একটি টুইটে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে লাগাম টানতে এবার মহারাষ্ট্র, কর্নাটক, কেরল এবং তেলেঙ্গানা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট। যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে টেস্ট করা হলে সেই রিপোর্ট গ্রহণযোগ্য হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে ১৫ দিনের ১৪৪ ধারা জারি হয়েছে। মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় গোটা দেশ।

বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন। যা আগের দিনের থেকে প্রায় ২৩ হাজার বেশি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫ জন। ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের।

Advt

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...