Sunday, March 15, 2026

বঙ্গে ভোট প্রচারে ‘দলিত তাস’ খেলার চেষ্টা নাড্ডার, ‘মেরুকরণের রাজনীতি’র নিন্দা সৌগতর

Date:

Share post:

পঞ্চম দফার নির্বাচনের আগে বঙ্গে ফের একবার নির্বাচনী প্রচারে এসেছেন জেপি নাড্ডা(JP Nadda)। বুধবার রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনী কর্মসূচি ছিল তাঁর। এদিন রাজ্যে পা রেখে পুরোদমে দলিত তাস খেলার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি(BJP President) জেপি নাড্ডা। পাশাপাশি কোচবিহারে আনন্দ বর্মনের মৃত্যুকে হাতিয়ার করে তৃণমূলকে তোপ দাগলেন তিনি। যদিও বিজেপির এহেন মেরুকরণের রাজনীতির তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল(TMC)।

বুধবার বঙ্গে নির্বাচনী প্রচারের শুরুটা রাজারহাট থেকে করেন জেপি নাড্ডা। ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এ দিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপি সভাপতি। এরপর রাজারহাটে জনসভায় উপস্থিত হয়ে তৃণমূলকে তোপ দেগে শীতলকুচি প্রসঙ্গ টেনে তিনি বলেন, ”এখানকার সরকার দলিত-বিরোধী কার্যকলাপ করছে। ৪ জনের মৃত্যু হয়েছে। আনন্দ বর্মনকে (Ananda Barman) তৃণমূলের গুণ্ডারা মেরেছে অথচ তাঁর মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটি শব্দও খরচ করেননি এখনও।” এরপরই তিনি দাবি করেন, “এর থেকে প্রমাণিত তৃণমূল দলিত-বিরোধী।”

আরও পড়ুন:টিকা নেওয়ার এক সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত আশুতোষ রানা

তবে নাড্ডার এহেন জাতপাতের রাজনীতিকে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সভাপতির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “জেপি নাড্ডা মূর্খ। বাংলার ব্যাপারে কিছুই জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত ৫-৬ বার আনন্দ বর্মন সম্বন্ধে বলছে। নাড্ডা এটার মেরুকরণ করতে চাইছে। এটা বিজেপির অন্যায় রাজনীতির অংশ। এই ঘটনার নিন্দা করা উচিত ছিল বিজেপির। কিন্তু এর মধ্যেও ওরা ধর্মীয় বিভাজন, মেরুকরণ খুঁজছে। আমি এর নিন্দা করছি।”

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...