Wednesday, March 18, 2026

বিজেপি বাংলাকে ভাগ করতে চায়, গোয়ালপোখরে প্রচারে এসে বললেন রাহুল গান্ধী

Date:

Share post:

অবশেষে তিনি এলেন। বাংলার বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার প্রচারের একেবারে শেষ দিনে  শেষ মুহূর্তে।  কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। গোয়ালপোখরে নির্বচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী সরাসরি নরেন্দ্র মোদিকে বিঁধলেন।  বললেন, ‘বিজেপি বাংলাকে ভাগ করতে চায়। বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না।’

এদিন গোয়ালপোখরের সভার শুরু থেকেই মোদির বিরুদ্ধে  সুর চড়িয়েছিলেন রাহুল। একের পর এক ইস্যু তুলে খোঁচা দিলেন মোদি-শাহকে। নোটবন্দি,  জিএসটি, করোনা, লকডাউন, একটার পর একটা  অভিযোগ তুলে তুলোধনা করলেন  কেন্দ্রের বিজেপি সরকারকে। রাহুল বলেন, বিজেপি বাংলায় আগুন জ্বালিয়ে ছারখার করে দিতে চাইছে।  বিজেপি ভোটে জেতার জন্য দাঙ্গা করে। সোনার বাংলা গড়ার নামে ওঁরা বাংলার সংস্কৃতি, ভাষার উপর আক্রমণ করবে। রাহুলের দাবি, বিজেপি  উত্তরপ্রদেশকে শেষ করে দিয়েছে। এবার বাংলার সর্বনাশ করতে চাইছে।  তাই আপনাদের  কাছে আবেদন, বিজেপিকে আটকান, আমাদের জোটের প্রার্থীদের জেতান, বাংলাকে বাঁচান।

Advt

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...