Monday, May 18, 2026

পার্নোর শেষবেলার প্রচার ঘিরে বরানগরে ধুন্ধুমার

Date:

Share post:

বরানগরে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ধুন্ধুমার। বুধবার দুপুরে বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্নো মিত্র প্রচারে হামলার অভিযোগ। পার্নোর অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের মিছিলের ওপর হামলা চালায় তৃণমূল। তাঁর আরও অভিযোগ, তাঁকেও মারধর করার চেষ্টা করা হয়। দলীয় কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিজেপি দাবি করছে, শান্তিপূর্ণভাবে মিছিলের মধ্যেই তাদের ওপর হামলা চালায় তৃণমূল। পার্নোর অভিযোগ, মিছিলের মাঝে হঠাৎ করে একজন মহিলা তাঁকে মারধরের চেষ্টা করে। কিন্তু কর্মীরা আড়াল করে নেয় তাঁকে। বিজেপির আরও অভিযোগ, তৃণমূলের পতাকা দেওয়া লাঠি দিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে।

আরও পড়ুন-করোনা-কারণে ভোট প্রচারে বড় জমায়েত বন্ধ করছে বামেরা

রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায়ের পাল্টা অভিযোগ, বিজেপির প্ররোচনাতেই প্রায়শই অশান্তি হচ্ছে এলাকায়। তিনি আরও বলেন, “অভিনয় জগতের লোক তো! ওটাই ভাল পারবে।” তাপসের পাল্টা দাবি, তৃণমূলের এক কর্মী আহত হয়েছেন। এদিন দুপুরের পর ফের সন্ধেয় বরানগরে নতুন করে উত্তেজনা ছড়ায়। বরানগর থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ সৌগত রায় এবং বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায় থানায় অভিযোগ জানিয়েছেন। তৃণমূল পালটা মাধরের অভিযোগ করছে।

Advt

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...