Saturday, May 16, 2026

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের পুত্র শুভেন্দুর হাত ধরে বিজেপিতে, কৌতূহল চরমে

Date:

Share post:

তৃণমূল সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একান্ত সচিবের পুত্র তমোঘ্ন ঘোষ বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে৷ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) হাত ধরে এদিন এই যোগদান হয়েছে৷

তমোঘ্ন দীর্ঘদিন ধরেই তৃণমূলের ছাত্র ও যুব ফ্রন্টের সামনের সারির নেতা৷ এই মুহুর্তেও তমোঘ্ন ছিলেন যুব তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) সঙ্গে তমোঘ্ন’র সম্পর্ক খুবই নিবিড়৷ তমোঘ্ন’র বাবা তপন ঘোষ সুদীপের সাংসদ তহবিলের কাজের দায়িত্ব থাকা সহায়ক৷ চলতি ভোটে সুদীপের পরামর্শেই জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তার নির্বাচন পরিচালনার দায়িত্বে৷ তাঁর পুত্র তমোঘ্ন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, অথচ সুদীপবাবু তা আগে জানতেন না, এমন কথা দলের কেউই মানতে রাজি নন৷ অথচ, তমোঘ্নকে ধরে রাখার বিষয়ে সুদীপের ন্যূনতম তৎপরতাও দেখা যায়নি৷ এই দলবদল নিয়ে সুদীপের হাত গুটিয়ে বসে থাকাকে স্বাভাবিক বলে মানতে রাজি নন ঘাসফুল-শিবির৷ সূত্রের খবর, বিজেপির তরফে তমোঘ্নকে কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী করার নিশ্চিত আশ্বাস দেওয়া হয়েছে৷ শুভেন্দুর হাত ধরে তমোঘ্ন’র এই দলবদলে তৃণমূলের কোনও স্তরেই কোনও প্রভাব পড়ছে না বলে উত্তর কলকাতা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে৷

একুশের ভোট তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই ভোটের ফলাফলের উপর দলের ভবিষ্যত অনেকখানি নির্ভর করছে৷ সেই পরিস্থিতিতে দলের অন্যতম শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যতখানি সক্রিয় থাকা উচিত ছিলো, দলের নেতা-কর্মীরা সেইভাবে এই নেতাকে পাচ্ছে না৷ দীর্ঘদিন ধরেই বিজেপি তথা মোদি- শাহের বিরুদ্ধে পথে নেমে সরব হয়েছে তৃণমূলের সর্বস্তর৷ অথচ ঠিক সেই ভূমিকায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এখনও দেখা যায়নি৷ দিল্লির সাংবাদিক মহল তো প্রকাশ্যেই বলে, দলের নির্দেশে মোদি-শাহের বিরুদ্ধে ‘কথা’ বলতে না হলে, সুদীপ বন্দ্যোপাধ্যায় মোদি-শাহের বিরুদ্ধে কখনই কিছুই বলেন না৷ বিজেপির বিরুদ্ধে চট করে মুখ খুলতেই চান না তৃণমূলের এই সাংসদ৷ দিল্লির সাংবাদিকদের এই ধারনা যে অমূলক নয়, তা বোঝা গিয়েছে না রাজ্যের নির্বাচনী প্রচারে সুদীপকে সেইভাবে দেখতে না পাওয়ায়৷ গোটা নির্বাচন প্রক্রিয়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গা-ছাড়া মনোভাব, সুদীপবাবুর ঘনিষ্ঠ সহযোগী তপন ঘোষের পুত্র তথা যুব তৃণমূল নেতা তমোঘ্ন’র বিজেপিতে যোগ দেওয়া এবং এ বিষয়ে সুদীপের মুখ না খোলা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরেই নানা প্রশ্ন ভেসে উঠেছে৷

Advt

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...