Tuesday, February 24, 2026

এবার ইডির তলব মানস-স্বরূপকে, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

Date:

Share post:

বাংলায় বিধানসভা নির্বাচনের আবহেই আইকোর মামলা নিয়ে সক্রিয় হয়ে উঠল ইডি। রাত পোহালেই ভোট-পঞ্চমী। তার আগে আইকোর মামলায় তৃণমূল (Tmc) নেতা মদন মিত্রের (Madan Mitra) ছেলে স্বরূপ মিত্র (Swarup Mitra) ও তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে (Manas Bhuiya) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Ed)। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ভোটের আগে এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি।

কয়েকদিন আগেই প্রয়াত আইকোর (Icore) প্রধান অনুকূল মাইতির (Anukul Maiti) স্ত্রী কণিকা মাইতিকে (Konika Maiti) জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ইডি সূত্রের খবর, তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে ১৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-অসমে ভোট মিটতেই ঘরে ঘরে ‘ডি’ নোটিস পাঠিয়েছে, বিজেপিকে তোপ মমতার

তার সঙ্গে জুড়েছে স্বরূপ মিত্রের নাম। ইডি সূত্রে খবর, ২৩ এপ্রিল মদন-পুত্র স্বরূপকে হাজিরা দিতে বলা হয়েছে। শনিবার, কামারহাটিতে ভোটগ্রহণ। সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। তাঁর নির্বাচনী এজেন্ট হলেন স্বরূপ মিত্র। ভোট প্রক্রিয়াকে সমস্যায় ফেলতে এই তলব বলে অভিযোগ। এতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই।

ভোটে আবহেই আইকোর মামলায় সক্রিয় হয়েছে ইডি। আর এর বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল। আগেই তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন, ভোট এলেই সক্রিয় হয়ে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এজেন্সি দিয়ে তৃণমূলের উপর পরোক্ষে চাপ তৈরি করার চেষ্টা করে বিজেপি। এই অভিযোগে অনেকদিন আগে থেকেই সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃত্ব। ভোটগ্রহণের মধ্যেই এক তৃণমূল প্রার্থী ও আরেকজন প্রার্থীর ছেলেকে তলবের ঘটনায় সেই অভিযোগের পালে হাওয়া লাগল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt

spot_img

Related articles

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...

মস্কোয় অন্যতম রেলওয়ে কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ পুলিশ আধিকারিক

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মস্কো (Explotion in Moscow)। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে...

যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশু-সহ মৃত ৬

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে একটা বাড়িতে আগুন লেগে পাঁচ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মিরাটের লিসারি...

বাংলার নির্ধারিত সময়ে SIR শেষ করতে প্রয়োজনে ভিনরাজ্যের বিচারক নিয়োগ, নির্দেশ সুপ্রিম কোর্টের!

এসআইআর (SIR) নিয়ে মঙ্গলবারের সকালে জরুরি ভিত্তিতে সুপ্রিম শুনানি (Supreme Court hearing)। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ...