Thursday, May 14, 2026

কোথায় খরচ হচ্ছে পিএম কেয়ার ফান্ডের টাকা? ব্যাখ্যা দিল কেন্দ্র

Date:

Share post:

দেশে ভয়াবহ করোনা পরিস্থিতির সময় দেশবাসীকে পিএম কেয়ারস ফান্ডে(pm cares fund) আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিল ভারত সরকার(Indian government)। যদিও সেই টাকা কোথায় খরচ হয়েছে তার হিসেব চেয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ লেগেছে বিরোধীরা। দেশের একাধিক বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছে এই পিএম কেয়ারস ফান্ড। অতঃপর এই ফান্ডের টাকা কোথায় ব্যবহৃত হবে তা জানিয়ে দিলো ভারত সরকার।

আরও পড়ুন:ইস্যু ‘নাগরিকত্ব’ ও ‘অনুপ্রবেশ’, তেহট্টের সভায় সরব শাহ

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সম্প্রতি দেশে বাড়তে থাকে করোনা পরিস্থিতি বিবেচনা করে এবং বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের ঘাটতি মেটাতে পিএম কেয়ারসের টাকায় দেশের একশটি হাসপাতালে নতুন অক্সিজেন প্লান্ট(oxygen plant) গড়ে তোলা হবে। উল্লেখ্য, বর্তমানে বাড়তে থাকা করোনা সংক্রমনের জেরে রাজ্যের হাসপাতালগুলিতে বেহাল দশা। পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ নেই দেশের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে। ভেন্টিলেটর যুক্ত বেডেরও চূড়ান্ত আকাল দেখা দিয়েছে। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়। এই পরিস্থিতি বিবেচনা করে সরকারের তরফ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএম কেয়ারস ফান্ডের টাকা দিয়ে ১০০টি হাসপাতালে নতুন করে অক্সিজেন প্লান্ট গড়ে তোলা হবে।

Advt

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...