Tuesday, June 23, 2026

বাড়িতে মৃত্যুর খবর পাঠালো হাসপাতাল, ‘মৃত’ রোগীই স্বজনদের ডেকে নিলেন

Date:

Share post:

পার্কসার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজের (Natiinal Medical College) এক ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকাজুড়ে৷ প্রকাশ্যে এসেছে হাসপাতালের গাফিলতির অভিযোগ।

ভর্তি থাকা রোগী মারা গিয়েছেন, রোগীর বাড়িতে এমনই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ, সাবির মোল্লা নামে ওই রোগীর পরিবারে স্বাভাবিকভাবেই নেমে আসে শোকের ছায়া। বাড়ির লোকজন হাসপাতালে আসেন দেহ নিয়ে যেতে৷ মর্গে দেহ নিতে গিয়ে অবাক হয়ে যান পরিজনরা। তাদের অভিযোগ, দেহ আনতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের বলে, দেহ দেওয়া যাবে না। কারণ, তাঁদের রোগীর করোনা রিপোর্ট পজিটিভ৷

এর পরই সেই ‘চমকপ্রদ’ ঘটনা৷ হাসপাতালের এক বিল্ডিংয়ের বাথরুমের জানলা থেকে ওই পরিজনের একজনের নাম ধরে ডাকতে থাকেন ওই রোগী। বিস্মিত হয়ে যান বাড়ির লোকজন। তাঁরা বুঝতে পারেন, তাঁদের রোগী বেঁচে রয়েছেন। তাঁরা ফের হাসপাতালের অফিসে যান। অভিযোগ, তখন তাঁদের বলা হয় যে, এটি তাঁদের ‘চোখের ভুল’, তাঁদের রোগী মারা গিয়েছে৷

এরপর বাড়ির লোক ওই রোগী, সাবির মোল্লাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যান৷ গত ১১ এপ্রিল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই রোগী। আর জীবিত সাবির মোল্লাকেই ‘মৃত’ ঘোষণা করে হাসপাতালে পরিজনদের ডেকে পাঠায় কর্তৃপক্ষ ৷ হাসপাতালের তরফে বলা হয়েছে, গোটা ঘটনার তদন্ত হবে৷

আরও পড়ুন:দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

Advt

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...