Sunday, May 17, 2026

রাজনীতির গণ্ডী পেরিয়ে ‘চিকিৎসক’ সূর্যকান্ত

Date:

Share post:

আদতে তিনি আগে একজন চিকিৎসক এবং পরে রাজনীতিবিদ, রাজনৈতিক ভোটপ্রচারেও তার প্রমাণ দিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

কি হয়েছিল শুক্রবার? দুর্গাপুর পূর্ব সিপিএম মনোনীত প্রার্থী আভাস রায় চৌধুরী ও দুর্গাপুর পশ্চিমের কংগ্রেস মনোনীত প্রার্থী দেবেশ চক্রবর্তীর সমর্থনে বেনাচিতির ভিরিঙ্গি মোড় থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত রোড় শো-এ অংশগ্রহণ করেন করেন সূর্যকান্ত মিশ্র। এই র‍্যালিতে আদিবাসী মহিলাদের একটি নাচের দল মিছিলের শুরুতেই নৃত্য প্রদর্শন করছিলেন। সে সময় হঠাৎই এক আদিবাসী মহিলা অসুস্থ হয়ে পড়েন।

সাথে যখন ডাক্তারবাবু তখন চিন্তা কিসের! হুডখোলা জিপ থেকে নেমে এসে সুর্যকান্ত মিশ্র ওই মহিলার চিকিৎসা শুরু করেন। নজিরবিহীন এই ছবি এদিন দেখল দুর্গাপুরের মানুষ। হতে পারেন তিনি সিপিআইএমের রাজ্য সম্পাদক, তবে তার আগে তিনি একজন প্রথিতযশা চিকিৎসক, তিনি সুর্য্যকান্ত মিশ্র। কিছুক্ষণ পর অবশ্য ওই মহিলা সুস্থ হয়ে ওঠেন।  অত্যাধিক গরমের কারনেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

আরও পড়ুন- সদ্য বিদায়ী CEC সুনীল অরোরা এবার গোয়ার রাজ্যপাল? তুমুল জল্পনা

Advt

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...