Saturday, June 27, 2026

‘আমি অন্য কোথাও যাব না,’ বিজেপি বিরোধী বাংলা গান পৌঁছে গেল পাহাড়েও

Date:

Share post:

‘‘ম কতৈ পনি জাদিনো/ ম য়েহি দেশমা বসনেছু।’’ নেপালি ভাষায় এই কথার অর্থ ,‘আমি অন্য কোথাও যাবো না, আমি এই দেশেতেই থাকব।’’ নির্বাচনী প্রচারে বাংলায় বিজেপি বিরোধী গান তৈরি করেছিলেন বাংলার কিছু শিল্পী। সেই বিজেপি বিরোধী গানই এ বার পৌঁছে গেল পাহাড়ে। নেপালী ভাষায় গানের অনুবাদ করলেন দার্জিলিংয়ের শিল্পীরা।

বিজেপিকে একটিও ভোট না দেওয়ার জন্য এমনই একটি প্রতিবাদী গান তৈরি করেছিলেন ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য থেকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অরুণ মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, সুরঙ্গমা বন্দ্যোপাধ্যায়রা এই গান গেয়েছিলেন একসঙ্গে। সেই গলাতেই নেপালীতে তৈরি করেছেন সুমেন্দ্রা তামাং ,সৌমিক চক্রবর্তী ও প্রসিত রাই। সুমেন্দ্রা জানালেন, ‘‘এই গানের প্রাথমিক অনুবাদ করেছিলেন সৌমিক চক্রবর্তী। তারপর নেপালী ভাষায় গানটিকে চূড়ান্তকরণ করি আমি, সৌমিক ও প্রসিত রাই। আমরা মনে করেছি এখন এগিয়ে এসে ফ্যাসিজিমের বিরোধিতা করা একান্তই প্রয়োজন। সেই কারণেই আমাদের এই উদ্যোগ। আমি বাংলা বুঝি। গানটি প্রথমে একবার শুনেই এই ভাবনা মাথায় এসেছিল।’’ ৬ জন শিল্পী মিলে এই গানটি তৈরি করেছেন। সুমেন্দ্রা জানালেন, গানের ভিডিয়ো তৈরি করেছেন রুচি রাই ও সৌমিক চক্রবর্তী।

নেপালী ভাষায় গানটি অনুদিত হওয়ার খবর পেয়ে শিল্পী কৌশিক সেন জানান,‘ এই ভাবে সারা দেশের শিল্পীরা আমাদের মতো একই কথা ভাবছেন, এটা ভেবে ভাল লাগছে। আমার শুনে ভাল লাগছে যে নেপালি ভাষায় এটি অনুদিত হয়েছে। কোনও দলের ছাতার তলায় না থেকেও যে বিরোধিতা করা যায়, এই গান তার উদাহরণ।’ পাশাপাশি তিনি আরও জানান, ‘‘দেশের বিভিন্ন প্রান্তে এই গানের অনুবাদ হওয়ার কথা। মুম্বইয়ের একঝাঁক শিল্পী এই গানটি অনুবাদ করার কথা বলেছেন। এর কৃতিত্ব প্রাপ্য গানটির স্রষ্টা অনির্বাণ ভট্টাচার্য, শুভদীপ থেকে শুরু করে ঋদ্ধি, ঋতব্রতদের।

Advt

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...