Saturday, June 13, 2026

সদ্য বিদায়ী CEC সুনীল অরোরা এবার গোয়ার রাজ্যপাল? তুমুল জল্পনা

Date:

Share post:

বিষয়টি এতদিন জল্পনার স্তরে ছিলো, এবার বাস্তবের ছোঁয়া লাগতে চলেছে৷

কিছুদিন আগে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার ‘যুগান্তকারী’ রায় দেওয়া দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে অবসর নেওয়ার পরই রাজ্যসভার সদস্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President of India)৷

দিল্লির ‘পাওয়ার করিডোর’-এ গুঞ্জন, এবার পালা দেশের সদ্য প্রাক্তণ মুখ্য নির্বাচন কমিশনার, (CEC) বিজেপি-ঘনিষ্ঠ সুনীল অরোরা’র (Sunil Arora)৷ জল্পনা চরমে, অরোরাকে গোয়ার (Goa) রাজ্যপাল (Governor) পদে নিয়োগ করতে চলেছেন রাষ্ট্রপতি৷

গত সোমবার CEC পদে অবসর নিয়েছেন সুনীল অরোরা৷ মোদি সরকার তথা বিজেপির শীর্ষস্তরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সুনীল অরোরা CEC পদে থাকাকালীন বারংবার অভিযুক্ত হয়েছিলেন গেরুয়া শিবিরের ‘পছন্দের লোক’ হিসাবে৷ রাজস্থান ক্যাডারের ১৯৮০ ব্যাচের IAS অফিসার সুনীল অরোরা কর্মজীবনে বহু গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন৷ ২০১৭ সালে নির্বাচন কমিশনে যোগদানের আগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব ছিলেন৷ রাজস্থানের প্রাক্তণ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের প্রধান সচিবও তিনি ছিলেন৷ এয়ার ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তির সময় তিনি ইণ্ডিয়ান এয়ারলাইন্সের চেয়ারম্যান ছিলেন৷ এই মুহুর্তে গোয়ার রাজ্যপালের পদ শূন্য ৷ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি এখন গোয়ার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এই পদেই সুনীল অরোরাকে নিয়োগ করা হচ্ছে বলে দিল্লিতে তুঙ্গে জল্পনা৷

আরও পড়ুন- সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ভোটগ্রহণ কেন্দ্র! লাটে রাজ্যের টিকাকরণ

Advt

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...