Thursday, May 14, 2026

বরানগরে বুথে ঢুকতে বাধার মুখে পার্নো মিত্র

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটের শুরুতেই বরানগরে কয়েকটি বুথে বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া যায়। খবর আসে, বরানগরের ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজেও (BKC College) দীর্ঘক্ষণ ভোট বন্ধ রয়েছে। বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন পড়ে যায়। জানা যায় ইভিএম (EVM) বিভ্রাটের দরুণ এই গোলমাল। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে পড়েন। খবর পেয়ে সেখানে পৌঁছে যান বরানগরের বিজেপি (BJP) প্রার্থী পার্নো মিত্র (Parno Mitra)। কিন্তু তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন পার্নো মিত্র । তিনি বলেন, “আমাকে বা আমাদের দলের কাউকেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। বলছে মেশিন খারাপ। কিন্তু এর বেশি আর কিছুই বলতে চাইছে না । বলছে প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না। এখন অপেক্ষা করছি। যদি সমাধান না হয় নির্বাচন কমিশনকে জানাব।” যদিও বরানগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস রায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি এই ঘটনাকে আমল দিতে চাননি। শান্তিপূর্ণ নির্বাচনে বিজেপি অশান্তি ছড়াতে চাইছে বলে পাল্টা বিজেপিকে দোষী করেছেন তিনি।

Advt

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...