Friday, May 29, 2026

বদ্ধ জায়গায় যে কোনও জমায়েত ২ মাস নিষিদ্ধ, প্রস্তাব কোভিড টাস্ক ফোর্সের

Date:

Share post:

দেশে সংক্রমণ রুখতে নতুন প্রস্তাব দিয়েছে ল্যানসেট কোভিড-১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স ৷ সংক্রমণে রাশ টানতে টাস্ক ফোর্সের প্রস্তাব,

◾কমপক্ষে ২ মাসের জন্য বদ্ধ জায়গায় সব ধরনের জমায়েত বন্ধ রাখতে হবে৷

◾সব ধরনের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক জমায়েতও বন্ধ রাখার প্রস্তাব করেছে এই টাস্ক ফোর্স ৷

◾কোথাও যেন ১০ জনের বেশি জমায়েত না হয়।

◾যে সব জায়গায় ৫০ জনের বেশি জমায়েত হতে পারে সেখানেই এই নিষেধাজ্ঞা বলবৎ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

◾সম্প্রতি কুম্ভ মেলায় জমায়েত ঘিরে শুরু হয়েছে সমালোচনা। বাংলায় বিধানসভা নির্বাচন চলছে। বিয়ে, সিনেমা হল ও খেলাধুলোর মতো ঘটনাও রয়েছে। যে সব জায়গায় জমায়েত হয়েছে, সেখান থেকে ফেরা ব্যক্তিদের নজরে রাখা হোক।

◾এই ধরনের জমায়েত থেকে অনেক দ্রুত সংক্রমণ ছড়ানোর আশঙ্কার কথা জানিয়েছে এই টাস্ক ফোর্স ।

◾টাস্ক ফোর্স বলেছে, সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে এর বাইরে কোনও উপায় নেই।

এ ছাড়াও

◾করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো,

◾আক্রান্তদের উৎস খোঁজা,

◾ তাঁদের নিভৃতবাসে রাখা,

◾টিকাকরণের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স।

Advt

Related articles

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...