Wednesday, May 27, 2026

“গেম ইজ ওভার”, অসুস্থতা কাটিয়ে জানালেন আত্মবিশ্বাসী মদন

Date:

Share post:

প্রচন্ড গরমের মধ্যে একের পর এক নির্বাচনী জনসভা, বাড়ি বাড়ি প্রচার, রোড-শো করেছেন তৃণমূল নেতা মদন মিত্র। আজ পঞ্চম দফায় তার নিজের কেন্দ্র কামরাটিতে ভোটগ্রহণ ছিল। সকাল সকাল গঙ্গা স্নান সেরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে নিজের ভোট নিজে দিন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র। এরপর বেরিয়ে পড়েন একের পর এক বুথ পর্যবেক্ষণে।

এরই মধ্যে সকালে নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে ঢুকতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে পড়েছিলেন। এবং ভোটের শেষবেলায় অসুস্থ হয়ে পড়লেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। একটা সময় প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। দিতে হয় অক্সিজেন। তাতেও কাজ না হওয়ায় ডাক্তার আসেন। হয় ECG. রথতলা মোড়ে তার একটি নির্বাচনী কার্যালয় চিকিৎসা চলছিল তৃণমূল প্রার্থীর। ডাক্তার গৌতম বর বেরিয়েছে সংবাদমাধ্যমকে জানান, আপাতত স্থিতিশীল মদন মিত্র। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আরো একটি ইসিজি হবে। এবং মদন মিত্রকে বিশ্রামের পরামর্শ দিয়েছে চিকিৎসক।

যদিও বাড়ি যাবেন না মদন মিত্র। চিকিৎসক চলে যাওয়ার পরে তিনি নিজের পায়ে হেঁটে বেরিয়ে আসেন। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অসুস্থ শরীর নিয়েও তাঁর কর্মী-সমর্থকদের বুথ না ছাড়ার পরামর্শ দেন, যতক্ষণ না পর্যন্ত ইভিএম সঠিকভাবে স্ট্রং রুমে পৌঁছে যায়। তিনি নিজেও কামারহাটি ছেড়ে যাচ্ছেন না। এখানকার সেন্ট্রাল পার্টি অফিসে আপাতত বিশ্রাম নেবেন কিছুক্ষণ।

এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র জানিয়ে দেন “গেম ইজ ওভার”! অর্থাৎ, জয়ের ব্যাপারে একশো শতাংশ আত্মবিশ্বাসী তিনি।

Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...