Friday, June 5, 2026

মুকুল রায় হারছেনই, প্রচারে ঝড় তুলে জানালেন কুণাল, দেবরা

Date:

Share post:

কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ( krishnanagar north) TMC-র Kaushani Mukherjee জিতবেন। Bjpর Mukul Roy হারবেন। শনিবার ঐ কেন্দ্রে প্রচারে ঝড় তুলে বলে দিলেন Kunal Ghosh, Dev প্রমুখ। তাঁরা ভীমপুরে একটি সভা করেন। উন্মাদনা ছিল দেখার মত। এরপর কুণাল আরও দুটি সভা করেন হালদারপাড়া ও কালীনগরে। ব্যাপক ভিড় ছিল সেখানে। কেন্দ্রের জনবিরোধী নীতি আর রাজ্যের জনমুখী নীতির ব্যাখ্যার পাশাপাশি কুণাল তীব্র আক্রমণ করেন মুকুল রায়কে। বলেন,” সব দিক থেকে খারাপ প্রার্থী। জেল থেকে বাঁচতে বিজেপিতে গেছে। কদিন বাঁচতে পারে দেখব।” আদালতে মুকুলের বিরুদ্ধে দেওয়া সারদাকর্তা সুদীপ্ত সেনের লিখিত বয়ানের কপি তুলে কুণাল বলেন,” উনি তো জেলে থাকবেন। ওঁকে ভোট দিয়ে কী হবে?” আদি বিজেপি কর্মীদের কুণাল বলেন,” আপনারা তো বলতেন ভাগ মুকুল ভাগ। এখন মুকুলের পাপের ভাগ নিচ্ছেন কেন? আপনারাই তো নারদের ভিডিও দেখিয়েছিলেন। এখন সেই মুকুলের নামে দেওয়াল লিখতে আপনাদের হাত কাঁপছে জানি। ভোট দিন তৃণমূলকে।”

উল্লেখ্য, লোকসভার হিসেবে এই বিধানসভা কেন্দ্রটিতে বিজেপির লিড ছিল। সেই কারণেই বিজেপির নেতারা একটু আশাবাদী হয়ে অঙ্ক কষছেন। কিন্তু তৃণমূল আত্মবিশ্বাসী, এই আসন তাঁরা জিতছেন। এদিন বিকেলে যাতায়াতের পথে মুকুলের মিছিলের মুখোমুখি পড়ে যান কুণাল। দুজনেই না দেখার ভান করে মুখ ঘুরিয়ে নেন। পরে কুণাল জনসভায় বলেন,” পনেরোটা বাইক আর গোটা কয়েক ফাঁকা টাটা সুমো নিয়ে অবসাদগ্রস্তের মত ঘুরছেন মুকুল। কালবৈশাখী ঝড় উঠছে। সব গাছে আম হলেও এই মুকুল ঝরে যাবে।”

 

Advt

 

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...