Friday, May 15, 2026

কুম্ভমেলা ফেরতদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল দিল্লির সরকার

Date:

Share post:

দেশের করোনা পরিস্থিতি প্রত্যেকদিনই উদ্বেগের মাত্রা বাড়াচ্ছে। ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রতিদিনই দেশে নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন ২ লক্ষের বেশি মানুষ। মানুষের মধ্যে এতটাই সচেতনতার অভাব যে এই মহামারির মধ্যেও হাজার হাজার মানুষ জমায়েত করেছেন হরিদ্বারের কুম্ভ মেলায়। এবার দিল্লির প্রশাসন কড়া পদক্ষেপ নিল কুম্ভ মেলা ফেরতদের জন্য। কুম্ভমেলার দর্শনার্থী যারা দিল্লিতে ফেরত এসেছেন তাঁদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন হোমে থাকতে হবে এমনটাই জানিয়েছে দিল্লির সরকার।

দিল্লিবাসীদের মধ্যে যারা ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে কুম্ভমেলা থেকে ফিরেছেন বা ফিরছেন তাদের নাম,ঠিকানা, মোবাইল নং, পরিচয় পত্র এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিল্লির বাইরে ছিলেন সেই সব তথ্য www.delhi.gov.in এই ওয়েব সাইটে আপলোড করতে হবে। যদি জানা যায় কোনও কুম্ভমেলা ফেরত ব্যক্তি এই সমস্ত তথ্য আপলোড করেনি সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁকে ১৪ দিনের জন্য কোয়ারন্টাইন হোমে পাঠাবে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য পাইয়ে দেওয়ার নামে বিধবাকে গণধর্ষণ উত্তরপ্রদেশে

প্রতি ১২ বছরে একবার গঙ্গা নদীর পাড়ে হিমালয়ের উত্তরাখন্ডের হরিদ্বারে বসে কুম্ভমেলা। চলতি বছরে ৩০ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির মধ্যে মেলায় জমায়েত করায় আরও বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা এমনটাই মত চিকিৎসকদের। মানা হচ্ছে না সামাজিক দূরত্ববিধি। সেখানকার ভাইরাল হওয়া ছবি গুলিতে দেখা গিয়েছে দর্শনার্থীদের মুখে মাস্ক পর্যন্ত নেই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রন্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যা ১৫০১।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...