Friday, May 15, 2026

কোভিড পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই রাজ্যের স্কুলে গরমের ছুটি শুরু

Date:

Share post:

রাজ্যের বর্তমান করোনা (Carona) পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার থেকেই সব স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদিন শিক্ষা (Education) বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে জানানো হয়েছে, রাজ্যের সব স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হল। মঙ্গলবার থেকেই রাজ্যের সব স্কুলে গরমের ছুটি শুরু হবে। পড়ুয়াদের (Student) পাশাপাশি, স্কুলে যেতে হবে না শিক্ষক-শিক্ষিকাদেরও (Teacher)।

আরও পড়ুন:বিজেপি আইটি সেলের পর্দা ফাঁস! গুলি ছোঁড়ার মিথ্যা গল্প ফেঁদে শ্রীঘরে ৩ কর্মী

গত এক বছর ধরেই স্কুল বন্ধ রয়েছে। কোভিড (Covid) পরিস্থিতির উন্নতি হওয়ায় গত দুমাস ধরে ক্লাস নাইন, টেন, ইলেভেন, টুয়েলভের ক্লাস চলছিল। ফের সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা একদিনে আট হাজার। এই পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হল। অনলাইনে যেরকম পঠন-পাঠন চলছিল, তেমনই চলবে বলে সরকারি নির্দেশিকা জানানো হয়েছে।

Advt

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...