Monday, May 11, 2026

ফের বদল রাজ্য পুলিশে, বীরভূমের SP-র দায়িত্বে নগেন্দ্র ত্রিপাঠি

Date:

Share post:

ফের রদবদল রাজ্য পুলিশে৷ কমিশন এবার বদল করলো পূর্ব বর্ধমান, বীরভূমের পুলিশ সুপারদের। বদলানো হলো আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকেও। তাৎপর্যপূর্ণভাবে বীরভূমের (Birbhum) পুলিশ সুপারের (SP) পদে আনা হয়েছে নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে (Nagendra nath Tripathi)।

দ্বিতীয় দফার ভোটে হাইভোল্টেজ নন্দীগ্রামে নিজের দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন ত্রিপাঠি। ভোট শান্তিতে করতে আত্মবিশ্বাসের সঙ্গে সেদিন জানিয়েছিলেন, ‘খাকি উর্দিতে তিনি কোনও দাগ লাগতে দেবেন না’। ওই নগেন্দ্র ত্রিপাঠিকেই কমিশন এবার পাঠিয়েছে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জেলা বীরভূমের SP পদের দায়িত্বে৷ ভোটপর্বের শুরুতেই নির্বাচন কমিশন বীরভূমের SP শ্যাম সিংকে বদলি করে৷ ওই পদে আনা হয়েছিল মিরাজ খালিদকে। ভোটের শেষলগ্নে এসে ফের এই পদে বদল করল কমিশন। মিরাজ খালিদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল IPS নগেন্দ্র ত্রিপাঠিকে। রাজনৈতিক মহলের ধারনা এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, উত্তেজনাপ্রবণ বীরভূমকে এবারের ভোটে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে৷ বীরভূমের ১১টি কেন্দ্রে ভোট হবে শেষদফায়, ২৯ এপ্রিল।

এদিকে, পূর্ব বর্ধমানের ৮টি কেন্দ্রে ভোট আগামী ২২ তারিখ। তার আগে সেখানেও পুলিশ সুপার বদলি করা হলো। ভাস্কর মুখোপাধ্যায়ের বদলে দায়িত্বে আনা হয়েছে অজিত কুমার যাদবকে। পাশাপাশি, আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের CP ছিলেন সুকেশ জৈন। তাঁর বদলে এলেন মিতেশ জৈন। এখানে ভোট সপ্তম দফায়, ২৬ তারিখ। বোলপুরের নতুন এসডিপিও (SDPO) হলেন নাগরাজ দেবরাকোন্দা

Advt

Related articles

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...