Tuesday, June 23, 2026

করোনা রুখতে জিটিএ-র নিজস্ব পার্ক, রেস্তোরাঁ, পানশালা ও লজ বন্ধ রাখা হচ্ছে

Date:

Share post:

করোনার প্রকোপ বাড়তে থাকায় দার্জিলিঙে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) আওতায় থাকা যাবতীয় পার্ক, বাগান ও জিটিএ-এর নিজস্ব ওয়েসাইড ইন রেস্তোরাঁ ও নিজস্ব লজগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার জিটিএ-এর তরফে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন-নির্বাচন কমিশনকে চিঠি লিখে রাজ্যে ভোট স্থগিতের অনুরোধ অধীর চৌধুরির

জিটিএ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং ও কালিম্পং জেলায় জিটিএ-এর আওতায় বেশ কয়েকটি পার্ক রয়েছে। রয়েছে সুদৃশ্য বাগানও। যেখানে পর্যটকরা যেতে পারেন। তেমনই জিটিএ গত কয়েক বছরে রাস্তার ধারে একাধিক ওয়েসাইড ইন রেস্তোরাঁ, লজ বানিয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা আপাতত বন্ধ রাখা হবে বলে জিটিএ সূত্রে জানানো হয়েছে।
তবে দার্জিলিঙের অন্যান্য সরকারি ও বেসরকারি হোটেল, গেস্ট হাউস বন্ধ রাখার কোনও সিদ্ধান্ত হয়নি। জিটিএ জানিয়েছে, ওই ব্যাপারে রাজ্য সরকার চূড়ান্ত নিতে পারে।

Advt

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...