Wednesday, March 25, 2026

লকডাউনের নির্দেশ মানবো না, সুপ্রিম কোর্টে যোগী আদিত্যনাথ সরকার

Date:

Share post:

মানুষের জীবন নিয়ে খেলায় নেমেছে বিজেপি৷

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) উল্কাগতিতে বেড়ে চলেছে করোনা (Coronavirus) সংক্রমণ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এলাহাবাদ হাইকোর্ট (Allahabad Highcourt) ওই রাজ্যের ৫ শহর, প্রয়াগরাজ, লখনউ, বারাণসী, কানপুর এবং গোরক্ষপুরে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের (Lockdown) আদেশ দিয়েছিল৷

আর সেই নির্দেশিকার বৈধতা চ্যালেঞ্জ করে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ সরকার শীর্ষ আদালতে (Supreme Court) মঙ্গলবার আপিল করেছে৷ ওই রাজ্যের বিজেপি সরকারের দাবি, লকডাউনের নির্দেশ এখনই খারিজ করতে হবে৷

আরও পড়ুন-গত বছরের আতঙ্কের ছবি ফিরল দিল্লি বাস টার্মিনাসে, ঘরে ফেরার হুড়োহুড়ি পরিযায়ী শ্রমিকদের

উত্তরপ্রদেশের করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় লকডাউনের ওই নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট৷ এই নির্দেশের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য, তারা ইতিমধ্যেই একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে৷ সংক্রমণ আটকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ আগামীদিনে আরও বেশকিছু কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে যোগী সরকার৷

এর পরেই সরকারের বক্তব্য, উত্তরপ্রদেশের পাঁচটি বড় শহরে যে সর্বাত্মক লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে তা মানা সম্ভব নয়৷ এই মুহূর্তে লকডাউনের পথে তারা যাবে না৷ তবে যারা নিজেরা বন্ধ করছে সেখানে সরকার হস্তক্ষেপও করবে না৷

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...