Friday, June 26, 2026

ঈদের দিনে মুর্শিদাবাদের ভোটে আপত্তি জানিয়ে কমিশনে বামেরা

Date:

Share post:

বাংলায় ম্যারাথন “ভোট উৎসব”-এর মাঝেই আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) দুর্ভাগ্যজনকভাবে মারণ ভাইরাসের বলি হয়েছেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার দুই কেন্দ্রের সংযুক্ত মোর্চার দুই প্রার্থী। সামশেরগঞ্জ (Samshergunj) ও জঙ্গিপুরে (Jangipur) দুই প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়ে গিয়েছে নির্ধারিত দিনের ভোট গ্রহণ। পরিবর্তে আগামী ১৩ মে ভোট হবে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। সেদিন আবার ঈদ (EID) হওয়ার সম্ভাবনা রয়েছে! ফলে ক্ষুদ্ধ সংখ্যালঘু ভোটাররা। তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ইতিমধ্যেই কমিশনের (Election Commission) এমন হটকারী সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। একই অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বামেরাও (Left front)।

আরও পড়ুন-করোনা সংকটে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দিক মোদি সরকার, দাবি রাহুলের

সিপিএম (CPIM) নেতা রবীন দেবের (Rabin Dev) দাবি, বিষয়টি বিবেচনার করে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আরিজ আফতাব (Ariz Aftab)।

উল্লেখ্য, করোনার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সামশেরগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। ভোট হওয়ার কথা ছিল সপ্তম দফায়।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...