Sunday, May 17, 2026

করোনার ভারতীয় প্রজাতি অতি সাংঘাতিক, ভারতীয়দের  ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা

Date:

Share post:

করোনার ভারতীয় (Indian form of coronavirus)প্রজাতি অতি সাংঘাতিক (more harmful)। তাই আপাতত কোনও ভারতীয়কে ব্রিটেনে (britain) ঢুকতে দেওয়া হবে না। তবে শুধু ভারত (India) নয়, বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তানের (Pakistan) নাগরিকদের উপরেও একই নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন।

ভারতীয় করোনাভাইরাস নিয়ে চিন্তায় ব্রিটেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে ভারতে প্রতিদিন যেভাবে করোনা ছড়াচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। এই আবহে এ দেশ থেকে যাওয়া কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক অবশ্য ভারত থেকে সে দেশে ফেরা কোনও আইরিশ বা ব্রিটিশ নাগরিকের উপরে এই নিষেধাজ্ঞা় আরোপ করেছে না। তবে এই সময়ে যে ব্রিটিশ নাগরিকেরা দেশে ফিরবেন, তাঁদের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেনটিনে (Quarantine) থাকতে হবে। দেশে প্রবেশের দ্বিতীয় ও অষ্টম দিনে তাঁদের করোনা পরীক্ষা করাতে হবে। নিজের খরচে । সম্প্রতি ব্রিটেনের পার্লামেন্টে হাউস অব কমন্স-এ (House of Commons) এই নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়েছেন হ্যানকক। তিনি আরও জানিয়েছেন, সফরের বিধিনিষেধ আরোপ করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের লাল তালিকায় (Red list) রাখা হয়েছে। সম্প্রতি ব্রিটেনে করোনার ভারতীয় প্রজাতির ১০৩টি সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে। তাই ভারতীয়দের উপরে নিষেধাজ্ঞা জারি করা হল।

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...