Monday, March 9, 2026

নির্বাচন মিটলেই লকডাউন চাইছে কেন্দ্র, মানুষের পাশে থাকবে তৃণমূলই: অভিষেক

Date:

Share post:

কেন্দ্র চাইছে ২ মে নির্বাচন পর্ব মিটলেই লকডাউন (Lockdown) ঘোষণা করে দিতে। সেটা হলেও পাশে থাকবে তৃণমূলই (Tmc)। মুর্শিদাবাদে (Murshidabad) দলীয় প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার তিনটি প্রচারসভা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই তিনি এই আশঙ্কার কথা জানান। গত বছরের লকডাউন পর্বে মানুষের দুর্ভোগের কথা মনে করিয়ে যুব তৃণমূল সভাপতি বলেন, এমন পরিস্থিত আবার হলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে তৃণমূল সরকারই।

তৃণমূল সাংসদ বলেন “নির্বাচন শেষ হবে আর লকডাউন ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার।” অভিষেকের প্রতিশ্রুতি দেন, লকডাউন হলে বিনে পয়সায় খাদ্য পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

কংগ্রেসের গড় বলে পরিচিত মুর্শিদাবাদ। আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট চাইলেন অভিষেক। তাঁর মতে, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের রিপোর্ট কার্ড ভিত্তি করেই দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন তৃণমূল সাংসদ। পাশাপাশি, সংকটময় করোনা পরিস্থিতিতেও ব্যবস্থা না নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার ভোট প্রচারে বাংলায় আসাকেও কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, করোনায় মানুষ মারা যাচ্ছেন। ভ্যাকসিনের অভাব। অথচ ডেইলি প্যাসেঞ্জারি করছেন মোদি-শাহরা।

Advt

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটে বাংলাদেশ! বন্ধ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ ধীরে ধীরে কমবেশি বিশ্বের সব দেশেই পড়ছে। বর্তমানে জ্বালানি নিয়ে সঙ্কটে ভুগছে বাংলাদেশ (Bangladesh...

ধর্না মঞ্চ পদকজয়ী অ্যাথলিট, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্না মঞ্চেও মানবিকতার দৃষ্টান্ত রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের আলো থেকে দূরে থাকা সফল মহিলা অ্যাথলিটকে পুলিশের চাকরি দেওয়ার...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বাংলার ৫: সার্টিফিকেট নিলেন বাবুল-কোয়েলরা, শিকেয় ছিঁড়ল রাহুলেরও

সার্টিফিকেট পেলেন রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের প্রার্থীরা। সোমবার, বিধানসভা থেকে সার্টিফিকেট নেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক,...

সরকারি হাসপাতালে ঢুকে লিভ-ইন পার্টনারের উপর অ্যাসিড হামলা

ভয়ঙ্কর ঘটনা রাজ্যের সরকারি হাসপাতালে! রবিবার রাতে গুরুগ্রামের (Gurugram Acid Attack) সরকারি হাসপাতালে এক তরুণীর উপর অ্যাসিড হামলার...