Tuesday, March 17, 2026

মহারাষ্ট্রে নাসিকের হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়ে মৃত্যু ২২ জন করোনা রোগীর

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের নাসিকের হাসপাতালে। ডাঃ জাকির হুসেন হাসপাতালে অক্সিজেনের ট্যাঙ্ক লিক হয়ে মৃত্যু ২২ জন করোনা রোগীর। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আধিকারিকরা। আশঙ্কাজনক অবস্থায় ৩১ জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে ১৭১ জন রোগী ভর্তি ছিলেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক ভর্তি করার সময় তা  লিক করে। তাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মহারাষ্ট্রের মন্ত্রী ডঃ রাজেন্দ্র সিঙ্গানে জানিয়েছেন, “এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছি। যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কাউকে ছাড়া হবে না। ” ঘটনাস্থলে পৌঁছচ্ছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।

আরও পড়ুন-দিল্লিতে কোভিড ফেসিলিটি সেন্টার তৈরি করল ডিআরডিও

প্রাথমিক সূত্রে খবর, অক্সিজেনের ট্যাঙ্কের ভালভে সমস্যার ফলেই এই বিপত্তি। গোটা এলাকায় যেভাবে অক্সিজেন যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...