Friday, May 8, 2026

রাজ্যে এখনই লকডাউন নয়, সবাই সচেতন থাকুন: মমতা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি এবং স্পষ্ট জানিয়ে দেন, এখনই লকডাউনের (Lockdown) কোনও সম্ভাবনা নেই। বুধবার মালদহে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বলেন, লকডাউন হলে মানুষের রুজি-রোজগারে টান পড়ে। অর্থনৈতিক সংকট দেখা দেয়। সমস্ত নাগরিককে সচেতন থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। মাস্ক পরা এবং কোভিড (Covid) বিধি মেনে চলার কথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে রাজ্যের হাসপাতালগুলিতে করোনা রোগীদের বেড বাড়ানোর ব্যাপারে বিশেষ নজর দিচ্ছে রাজ্য। রাজ্যে করোনা রোগীদের জন্য 11 হাজার বেড রয়েছে। আগামী দু’দিনে আরও 2 হাজার বেড বাড়ানো হবে। বাড়ছে সেফ হোমের (Safe Home) সংখ্যাও।

মমতা বলেন, করোনা (Carona) নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। অবস্থা সংকটজনক হলে তবেই হাসপাতালে ভর্তি হোন। না হলে সেফ হোমে থাকুন। যাতে যাঁদের দরকার তাঁরা চিকিৎসা পেতে পারেন।

অক্সিজেনের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য নজরদারি চালাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভ্যাকসিন নিয়ে ফের মোদি সরকারকে তুলোনোনা করেন মমতা।

কেন্দ্রের তুলনায় রাজ্যকে বেশি দামে ভ্যাকসিন দেওয়ার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা ব্যবসা করার সময় নয়। যে দামে কেন্দ্রকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই দামে রাজ্যের সরকারি এবং বেসরকারি সব হাসপাতালকে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন মমতা।

আরও পড়ুন:এবার আদ্যাপীঠের কুমারী পুজোর অনুষ্ঠানও সংক্ষিপ্ত

Advt

Related articles

শিক্ষকের চাকরি চেয়ে জুটল লাঠি: বিহারে বিজেপি সরকারের সমালোচনায় মন্ত্রী চিরাগ!

একদিকে বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে ভাবী মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে বেকারদের চাকরি হবে। অন্যদিকে...

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...