Thursday, June 18, 2026

এবার আদ্যাপীঠের কুমারী পুজোর অনুষ্ঠানও সংক্ষিপ্ত

Date:

Share post:

করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে। তাই করোনার বিপদের কথা মাথায় রেখে আদ্যাপীঠের কুমারী পুজোর অনুষ্ঠান ছোট করা হল। এবার সংঘের বালিকাশ্রমের ৪০ জন আবাসিকের সঙ্গে মোট ১৫০ জন কুমারীকে পুজো করা হয়েছে।
প্রত্যেক বছর রামনবমী উপলক্ষে উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে কুমারীপুজোর আয়োজন করা হয়। অন্যান্য বছর এই দিনে দুই থেকে আড়াই হাজার কুমারীকে পুজো করা হয়। কিন্তু চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ।
সংঘের তরফ থেকে জানানো হয়েছে, সবার সুস্থতার কথা মাথায় রেখেই এবার।কুমারীপুজোর অনুষ্ঠান ছোট করা হয়েছে । ছোট ছোট মেয়েরা যাতে সংক্রমিত না হয়, সে কথা ভেবে মাত্র দেড়শো মেয়েকে পুজো করা হয়েছে ।
উল্লেখ্য, আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ১০৫ বছর আগে ন’জন কুমারীকে নিয়ে কুমারীপুজোর প্রচলন করেন। তারপর থেকে প্রতিবছর আদ্যাপীঠ মন্দিরে কুমারীপুজো হয়।

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...