Friday, May 8, 2026

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র

Date:

Share post:

ফের গুরুতর অসুস্থ তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra)। এবার শ্বাসকষ্টের সমস্যা (Breathing Problem) নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল। বর্তমানে এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে মদনবাবুর। হাসপাতাল সূত্রে এখনও তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত শনিবার পঞ্চম দফায় কামারহাটিতে ভোট চলাকালীনই বিকেলের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র। সেদিনও শ্বাসকষ্ট অনুভব করেছিলেন তিনি। রাজ্যের প্ৰাক্তন মন্ত্রীকে অক্সিজেন পর্যন্ত দিতে হয়েছিল। পরে চিকিৎসক এসে তাঁর ইসিজি (ECG) করেন। সেখানে অবশ্য বিশেষ কোনও সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকের পরামর্শ ছিল, তাঁকে বিশ্রাম নেওয়ার। কিছুটা সুস্থতা অনুভব করার পর ওইদিন রথতলার দলীয় কার্যালয় থেকে তিনি বাড়ি যান।

এরপর থেকে গত চার দিন আর তেমনভাবে মদন মিত্রকে দলীয় প্রচারে দেখা যায়নি। গতকাল, সন্ধ্যায় ভবানীপুরে দলীয় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি সভায় মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল। তবে বক্তৃতা দেননি মদন মিত্র।

আজ, বুধবার ফের শ্বাসকষ্ট অনুভব করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ঝুঁকি না নিয়ে শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:বাংলায় বিজেপি এলে বাঙালির চরম অবক্ষয় ঘটবে, ভোটের মাঝেই বিস্ফোরক অমর্ত্য

Advt

Related articles

ব্রিগেডে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যানজটের আশঙ্কা: নির্দেশিকা জারি পুলিশের

শনিবার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ সভা। নিরাপত্তা নিশ্চিত করতে ও যান চলাচল নিয়ন্ত্রণে...

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ! গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির (Delhi) মন্দির, নামী ধাবা এবং...

শনিবার শপথ: মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুর নাম ঘোষণা শাহর

জল্পনার অবসান। বাংলায় প্রথমবার সরকার গঠন করার আগে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...

‘৫০১’ লিখে সুখবর দিল আরাত্রিকা, শুভেচ্ছার বন্যা সমাজ মাধ্যমে

জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশের দিনটা প্রত্যেক পড়ুয়ার কাছেই গুরুত্বপূর্ণ। তেমনই আজকের দিনটা গুরুত্বপূর্ণ ছিল সারেগামাপা খ্যাত...