Wednesday, February 25, 2026

নির্বাচনের পরেই বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম!

Date:

Share post:

ফের ঊর্দ্ধমুখী হতে পারে পেট্রোল-ডিজেলের দাম। ২৭ ফেব্রুয়ারির পর দাম না বাড়লেও ফের বাড়তে চলেছে জ্বালানির দাম। সূত্রের খবর ভোটের পরই ফের ঊর্ধ্বমুখী হবে জ্বালানি।

পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যে চলছে নির্বাচন। ভোটের আগে দাম কমানোয় ক্ষতির মুখে পড়েছিল তেল সংস্থাগুলি। সেই ক্ষতিপূরণের জন্যই ভোটের পর ২ থেকে ৩ টাকা প্রতি লিটার দাম বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের। সরকারি সূত্র বলছে, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে আন্তর্জাতিক পণ্যের দামকেও প্রভাবিত করেছিল তেল সংস্থাগুলি। পেট্রোল এবং ডিজেল বিক্রিতে যথাক্রমে ৩ টাকা এবং ২ টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ ক্রমাগত দাম বৃদ্ধির ফলে করা হবে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি।

আন্তর্জাতিক বাজারে ক্রমাগত দাম বাড়লেও ভারতে ভোটের মরসুমে বেশ কিছুটা কম তেলের দাম। এমতাবস্থায় সংস্থাগুলি আর ক্ষতির মুখে পড়তে নারাজ। সেই জন্যই এবার দাম বাড়াতে মুখিয়ে রয়েছে তেল সংস্থাগুলি।

আরও পড়ুন- ‘প্রয়োজনে মাত্র একটি ফোন কলের দূরত্বে রয়েছি’, জিৎকে আশ্বাস দেবের

Advt

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...