Monday, May 18, 2026

কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত তৃণমূল নেতা মদন মিত্র

Date:

Share post:

ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra)। এবার শ্বাসকষ্টের সমস্যা (Breathing Problem) নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল প্রার্থী। বর্তমানে এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে মদনবাবুর। হাসপাতাল সূত্রে খবর, টেস্ট করার পর কোভিড নিউমোনিয়া ধরা পড়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সকালেই এসএসকেএমে ভর্তি হয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। এইটআরসিটি-তে (High-resolution computed tomography) কোভিড নিউমোনিয়া ধরা পড়েছে তাঁর। ৮ লিটার অক্সিজেন স্যাচুরেশন রয়েছে। তবে অক্সিজেনদায়ী ব্যবস্থা ছাড়া স্যাচুরেশন ৮০-তে নেমে আসেছ। মদন মিত্রকে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে।

প্রসঙ্গত, গত শনিবার পঞ্চম দফায় কামারহাটিতে ভোট চলাকালীনই বিকেলের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র। সেদিনও শ্বাসকষ্ট অনুভব করেছিলেন তিনি। রাজ্যের প্ৰাক্তন মন্ত্রীকে অক্সিজেন পর্যন্ত দিতে হয়েছিল। পরে চিকিৎসক এসে তাঁর ইসিজি (ECG) করেন। সেখানে অবশ্য বিশেষ কোনও সমস্যা ধরা পড়েনি। চিকিৎসকের পরামর্শ ছিল, তাঁকে বিশ্রাম নেওয়ার। কিছুটা সুস্থতা অনুভব করার পর ওইদিন রথতলার দলীয় কার্যালয় থেকে তিনি বাড়ি যান।

এরপর থেকে গত চার দিন আর তেমনভাবে মদন মিত্রকে দলীয় প্রচারে দেখা যায়নি। গতকাল, সন্ধ্যায় ভবানীপুরে দলীয় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি সভায় মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল। তবে বক্তৃতা দেননি মদন মিত্র।

আজ, বুধবার ফের শ্বাসকষ্ট অনুভব করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ঝুঁকি না নিয়ে শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবার SSKM থেকে বেসিরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।

আরও পড়ুন- প্রতি ডোজ ভ্যাকসিনে মোদি সরকারের কাটমানি!

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...