Sunday, June 7, 2026

ভোট বাজারের প্রচারে চা-সিগারেটের বর্ণময় উপস্থিতি, নজর কাড়ছে অভিনব পোস্টার

Date:

Share post:

ধূমপানের চেয়েও ক্ষতিকারক ‘গেরুয়া’! রাজ্যে ভোটের ষষ্ঠ দফার নির্বাচন চলছে। এরই মাঝে অভিনব পোস্টার পড়ল দক্ষিণ কলকাতায়। যে পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল ।
নির্বাচনের ফলাফল নিয়ে রীতিমতো হাটেবাজারে চা ও সিগারেট সহযোগে তর্ক বিতর্কের তুফান উঠছে। আর সেই চা-সিগারেট যখন পোস্টারে জায়গা করে নেয় তখন অবাক লাগে বই কি। দক্ষিণ কলকাতার হাজরা, কালীঘাট থেকে শুরু করে নিউ আলিপুর, যাদবপুর থানা, পোদ্দার নগর, লেকগার্ডেন্স, রাসবিহারী মোড় থেকে কেওড়াতলা শ্মশানের সামনের চায়ের দোকানের দেওয়ালে জ্বলজ্বল করছে এই পোস্টার ।এমন অভিনব রঙিন ও বর্ণময় পোস্টার দেখে ওই দোকানের ক্রেতারা একবার হলেও থমকে দাঁড়াচ্ছেন ।
নীল-সাদা ক্যানভাসের ওপরে ওই বিশেষ পোস্টারে কোথাও কিন্তু লেখা নেই, কাকে ভোট দেবেন, উল্লেখ নেই কাকে সমর্থন করবেন। কিন্তু স্লোগানের মুন্সিয়ানাতে বেশ বোঝা যাচ্ছে কার থেকে আপনার ও পরিবারের দূরে থাকা উচিত।
ধূমপান বর্জন নিয়ে প্রচার নতুন নয়। এবার সেখানে নয়া সংযোজন সেখানে ভোট মিশিয়ে দেওয়ার কৌশল।
‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক’ এই স্লোগানটি লিখে নিচে লেখা হয়েছে, ‘গেরুয়া’ স্বাস্থ্য ও পরিবারের জন্য মারাত্মক ক্ষতিকারক। ট্যাগ-লাইনে লেখা আছে, ‘চা স্বাস্থ্যের পক্ষে খুব ভাল, চা পান করুন।’ সঙ্গে লম্বাটে একটি মাটির চায়ের ভাঁড়। এর পরেই পাঠকদের জন্য বার্তা , “কিন্তু ‘গেরুয়া’ স্বাস্থ্য ও পরিবারের জন্য মারাত্মক ক্ষতিকারক।”

Advt

Related articles

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...