Wednesday, May 20, 2026

করোনা নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক, শুক্রবার মোদির কলকাতায় সভা বাতিল

Date:

Share post:

বাংলায় ম্যারাথন নির্বাচন (West Bengal Assembly Election) পর্বে সপ্তম ও অষ্টম দফায় কলকাতার ১১টি আসনে ভোট গ্রহণ। আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় দক্ষিণ কলকাতার বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জে ভোট। আর অষ্টম দফায় ভোট নেওয়া হবে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়ায়।

গত বিধানসভায় কলকাতার ১১টি আসনই ছিল শাসক ঘাসফুল শিবিরের দখলে। এবারও এই আসনগুলি ধরে রাখার ব্যাপারে আশাবাদী তারা। অন্যদিকে, কলকাতার সবকটি কেন্দ্রে বিশেষ নজর দিয়েছে গেরুয়া শিবির।

আর তার আগে আগামিকাল, শুক্রবার প্রধানমন্ত্রীর (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা (Rally) করার কথা ছিল ভবানীপুর কেন্দ্রের সুভাষ উদ্যানে। কিন্তু প্রয়োজনীয় অনুমতি না মেলায় সেই ধর্মতলার শহিদ মিনার (Shahid Miner) ময়দানে করার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গ বিজেপি। তার জন্য সমস্ত প্রস্তুতি সারা ছিল। করোনা পরিস্থিতির জেরে ২২ ও ২৪ এপ্রিলের বদলে ২৩ এপ্রিল একদিনেই চারটি সভা হওয়ার কথা ছিল মোদির। মালদহ, বহরমপুর, সিউড়ি ও কলকাতার সভাগুলি সব শহিদ মিনার ময়দানে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল হয়ে গেলো। কলকাতায় আসছেন না নরেন্দ্র মোদি। কোভিড নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে থাকবেন বলে এই সিদ্ধান্ত। নিজেই টুইট করে সেকথা জানিয়েছে প্রধানমন্ত্রী।

এদিন তিনি টুইট করে জানান, ”কোভিড পরিস্থিতির পর্যালোচনায় আগামিকাল উচ্চপর্যায়ের বৈঠকে থাকব। সে কারণে পশ্চিমবঙ্গে যাব না।” এই সভাগুলি একেবারে বাতিল নাকি দু’দফার ফের রাজ্যে আসবেন মোদি, তা এখনও স্পষ্ট নয়।

Advt

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...