Tuesday, March 17, 2026

রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ১০ উইকেটে জয় আরসিবির, রেকর্ড গড়লেন বিরাট

Date:

Share post:

আইপিএলে (Ipl)লিগ টেবিলের শীর্ষে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোর( rcb)। বৃহস্পতিবার রাজস্থান রয়‍্যালসের( rajasthan royals) বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়ে শীর্ষে পৌঁছে গেল তারা। ম‍্যাচে এদিন দুরন্ত ব‍্যাটিং দেবদত্ত প‍্যাড্ডিক‍্যালের। আইপিএলে ৬০০০ রান করে রেকর্ড গড়লেন বিরাট কোহলি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্বান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান করে সঞ্জু স‍্যামসনের দল। রাজস্থানের হয়ে ৪৬ রান করেন শিভম দুবে। ৪০ রান করেন রাহুল তেওয়াটিয়া। সঞ্জু স‍্যামসন করেন ২১ রান। আরসিবির হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং হর্শল প‍্যাটেল।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে তুলে নেয় আরসিবি। সৌজন্যে দুই ওপেনার দেবদত্ত পাডিক‍্যাল এবং বিরাট কোহলি। ১০১ করেন দেবদত্ত। বিরাট করেন ৭২ রান। এদিন ৬০০০ রানের রেকর্ডও গড়লেন কোহলি।

আরও পড়ুন:মন্থর বোলিংয়ের জন্য জরিমানা দিতে হল ইয়ন মর্গ‍্যানকে

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...