Tuesday, April 28, 2026

সুকিয়া স্ট্রিটের চায়ের দোকানে হঠাৎ কুণাল- সুজাতা, চলে এলেন প্রার্থী বিবেক গুপ্তাও

Date:

Share post:

উত্তর কলকাতা মানেই একটা নস্টালজিয়া। বিশেষ করে দিনভর কাজ সেরে চায়ের দোকানে আড্ডার লোভ কেউ সামলাতে পেতেন না। আর চা-এর দোকান মানেই রাজনীতির গপ্পো।

একুশের হাইভোল্টেজ নির্বাচনে কার্যত ম্যারাথন ৮ দফায় ভোট গ্রহণ চলছে। যা স্বাধীন ভারতে শুধু নজিরবিহীন নয়, ইতিহাসও বটে! এর মধ্যেই আবার শুরু হয়েছে করোনার চোখ রাঙানি।

কিন্তু চা-এর আড্ডা বলে কথা, কোনও বাঙালি সেই লোভ সামলাতে পারেন। খুব সাভাবিক ভাবে চা-এর আড্ডা থেকে নিজেদের সরাতে পারলেন না রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ তথা শাসক দলের জনপ্রিয় মুখপাত্র কুণাল ঘোষ। মানিকতলা কেন্দ্রে দলীয় প্রার্থী সাধন পাণ্ডের প্রচার শেষে সটান চলে এলেন নিজের পাড়া সুকিয়া স্ট্রিটের বিখ্যাত রবিদার চা-এর দোকানে। সঙ্গে আরামবাগের দাপুটে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এখানেই শেষ নয়, কুণাল-সুজাটার চা-এর দোকানে আসার খবর পেয়ে প্রচার শেষে সেখানে হাজির জোড়াসাঁকো কেন্দ্রের ঘাসফুল প্রার্থী বিবেক গুপ্তা।

আরও পড়ুন- করোনায় গোটা দেশকে ডুবিয়ে এখন নির্লজ্জের মতো ভোট চাইছে বিজেপি : কুণাল

কাকতলীয় হলেও এই তিনজনের এক জায়গায় উপস্থিতির খবর পেয়ে সেখানে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় উৎসাহী জনতা। প্রিয় নেতা-নেত্রীদের দেখতে ছুটে আসেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরাও। সব মিলিয়ে সন্ধ্যার সুকিয়া স্ট্রিট জমজমাট চা-এর আড্ডা।

এরইমধ্যে সেখানে হাজির হয়ে যায় সংবাদমাধ্যমের কিছু প্রতিনিধি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তাঁরা প্রশ্ন করেন, ২৪ ঘন্টা আগে বিজেপির দলবদলু নেতা শুভেন্দু অধিকারী এই জায়গা থেকেই রোড-শো শুরু করেছিলেন, সেটাকে কাউন্টার করতেই কি আসা কুণালের? মুচকি হেসে তৃণমূল মুখপাত্র জানান, একেবারেই তা নয়। সারাদিনের প্রচারের পর একটু গরম চা-এ চুমুক দিতেই এখানে আসা। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আর যেখানে শুভেন্দুর রোড-শো, সে তো সুপার ফ্লপ! তার আবার কাউন্টার কী?

এখানেই শেষ নয়, এদিন সুর চড়িয়ে কুণাল বলেন, করোনার জন্য গোটা দেশ যখন আতঙ্কিত, তখন মানুষকে বাঁচানোর নূন্যতম প্রয়াস দেখা যাচ্ছে না প্রধানমন্ত্রী মোদির মধ্যে। ভ্যাকসিনের মূল্য বৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন কুণাল।

 

আরও পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বঙ্গবাসী, মৃত্যু ও সংক্রমণে রেকর্ড মারণ ভাইরাসের

Advt

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...