Tuesday, March 31, 2026

করোনা-বিধি না মানা প্রার্থীদের বিরুদ্ধে ১৩টি FIR কমিশনের

Date:

Share post:

‘বেটার লেট দ্যান নেভার’ ! করোনা-যুদ্ধে এটাই নির্বাচন কমিশনের নীতি ৷

হাইকোর্টের ভর্ৎসনার পর করোনা-বিধি (Covid-19) না মানায় বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ১৩টি FIR দায়ের করেছে কমিশন(Election Commission)৷ কমিশনের তরফে জানানো হয়েছে, ৩৩টি শো-কজ নোটিশও জারি করা হয়েছে। বলা হয়েছে, জবাব সন্তোষজনক না হলে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে৷ তবে ঠিক কোন কোন প্রার্থীর বিরুদ্ধে FIR হয়েছে, তা প্রকাশ্যে আনেনি নির্বাচন কমিশন৷

আরও পড়ুন-করোনা- চিকিৎসায় নতুন শস্ত্র ! ভারতে ছাড়পত্র পেল জাইডাস-এর Virafin

বৃহস্পতিবার রাতে ৫০০ জনের বেশি জমায়েতের সভা নিষিদ্ধ করেছে কমিশন। আর শুক্রবার বিধি না মানায় সরাসরি FIR করল কমিশন। শো-কজও করা হয়েছে। তবে এতে তেমন লাভ হয়নি৷ শুক্রবারও রাজ্যের একাধিক জায়গায় জমায়েত-বিধি লঙ্ঘন করেই প্রচার চালিয়েছেন নেতা তথা প্রার্থীরা। শুক্রবার পশ্চিম বর্ধমানের কুলটিতে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে মানা হয়নি দূরত্ববিধি৷ দক্ষিণ দিনাজপুরে সভা করেন দিলীপ ঘোষ। সেখানেও বিধি-ভাঙ্গা ভিড় ছিলো৷
জানা গিয়েছে, হাইকোর্টের মন্তব্য নিয়ে শুক্রবার দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আধিকারিকদের বৈঠকে আলোচনা হয়। এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভোট- কর্তাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কমিশন। তার পরই এই পদক্ষেপ।
প্রসঙ্গত, কমিশনের নির্দেশের পর ভার্চুয়াল সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advt

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...