Saturday, May 16, 2026

ভয়াবহ সংকটেও কালোবাজারি, দিল্লিতে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর অক্সিজেন সিলিন্ডার

Date:

Share post:

দেশজুড়ে করোনা পরিস্থিতি(coronavirus situation) ভয়াবহ আকার নিয়েছে। অক্সিজেনের(oxygen) হাহাকারও মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলেছে। দিল্লির বেশিরভাগ হাসপাতালে অক্সিজেনের অভাব চোখে পড়ার মতো। তবে কঠিন এই সময়েও অক্সিজেনের কালোবাজারিও ব্যাপক বেড়েছে রাজধানীতে। এবার নয়াদিল্লির(New Delhi) এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল ৪৮ সিলিন্ডারে অক্সিজেন। দেশের বিপর্যয়ে অক্সিজেন নিয়ে কালোবাজারি করা অভিযুক্ত ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:স্বস্তির খবর, জার্মানি থেকে আসছে ২৩ টি ভ্রাম্যমান অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিল্লি পুলিশের কাছে খবর আসে অনিল কুমার নামে এক ব্যবসায়ী তার বাড়িতে অক্সিজেন মজুত করছে ও চড়া দামে কালোবাজারে বিক্রি করছে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। এবং ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ৩২ টি বড় এবং ১৬ টি ছোট অক্সিজেন সিলিন্ডার। পুলিশের জেরা অনিল জানায় তিনি অক্সিজেন ব্যবসায়ী। এবং শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহের কাজ করেন। যদিও কোনো রকম বৈধ লাইসেন্স দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশি তদন্তে জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তি বড় সিলিন্ডার থেকে ছোট ছোট সিলিন্ডারে অক্সিজেন ভরে তা ১২০০০ টাকায় বিক্রি করছিলেন। আদালতের নির্দেশ মেনে ওই অক্সিজেন রোগীদের মধ্যে বিলিয়ে দেয় পুলিশ।

Advt

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...