Friday, June 26, 2026

‘ASK ME ANYTHING’ : ফেসবুক লাইভে অভিষেক

Date:

Share post:

বিজেপির ‘বহিরাগত’ নেতারা বাংলা দখলের লক্ষ্যে বারবার এ রাজ্যে আসছেন। করোনার বাড়-বাড়ন্তে তাঁদের চিন্তা নেই। গত বছর অতিমারি পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে বিজেপির নেতা-কর্মীদের দেখা যায়নি। তখন তৃণমূলের সৈনিকরাই রাজ্যবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল। আজ করোনার গ্রাফ যখন ঊর্ধমুখী তখন বিজেপির বহিরাগত নেতারা বাংলা দখলের লক্ষ্যে বাংলায় আসছেন নিয়মিত। এ রাজ্যের মানুষের জীবন, মৃত্যু নিয়ে তাঁরা বিন্দুমাত্র ভাবিত নন। এই চাঁচাছোলা বক্তব্য নির্বাচনী প্রচারে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, বাংলার মানুষ জানে তাদের বিপদে, দুঃখে তাদের পাশে সারা বছর থাকবেন তাদের নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-ই, কোনও বহিরাগত নেতা নয়।

আরও পড়ুন-দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬

আজ, শনিবার এমনই যে কোন বিষয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে ফেসবুক লাইভে থাকবেন তৃণমূল যুব সভাপতি। সন্ধে ৭ টায় নিজের ফেসবুক পেজে সরাসরি যে কোনও প্রশ্নের উত্তর দেবেন তিনি। ‘ASK ME ANYTHING ‘ শীর্ষক এই লাইভ অনুষ্ঠানে রাজ্যের নির্বাচন, বর্তমান কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকার মতো যে কোনও প্রশ্নের উত্তর দেবেন সাংসদ অভিষেক। তাই এখন থেকেই প্রস্তুত হন ফেসবুক লাইভে কোন প্রশ্ন আপনি করবেন তৃণমূল যুব সভাপতিকে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...