Sunday, April 26, 2026

বোবদের ইনিংস শেষ, সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এনভি রামানা

Date:

Share post:

বিতর্ক নিয়েই শেষ হল প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের ইনিংস। সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এনভি রামানা। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতির দায়িত্ব নেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে শপথ বাক্য পাঠ করান। দেশের ৪৮ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন তিনি। ২০২২ সালের ২৬ অগস্ট অবধি তিনিই দেশের প্রধান বিচারপতির পদে থাকবেন।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কর্মজীবন শেষ করেন শরদ অরবিন্দ বোবদে। গত মাসেই বোবদের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে কাকে আসনে বসানো হবে, তা নিয়ে একটি চিঠি লেখেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। নিয়মানুযায়ী প্রধান বিচারপতির পর সুপ্রিম কোর্টের বর্ষীয়ান বিচারপতি যিনি থাকেন, তাঁকেই প্রধান বিচারপতির পদে নিয়োগ করা হয়। তা মেনেই প্রধান বিচারপতির হিসাবে এনভি রামানার নাম সুপারিশ করেন প্রাক্তন বিচারপতি এস এ বোবদে। গত ৬ এপ্রিল রাষ্ট্রপতি কোবিন্দও এই সুপারিশে সিলমোহর দেন। এরপর শনিবার সকালেই করোনা পরিস্থিতির মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে তিনি শপথবাক্য পাঠ করেন।

প্রসঙ্গত রামানা ২০০০ সালের ২৭ জুন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৩ সালে তাঁকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। এরপর ২০১৪ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘটনাটি দ্রুত পর্যালোচনার নির্দেশ তিনিই দিয়েছিলেন।

Advt

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...