Thursday, May 14, 2026

মে মাসের মাঝামাঝি সর্বোচ্চ সংক্রমণ, অগাস্ট পর্যন্ত মৃত্যুমিছিল! করোনাবার্তা বিজ্ঞানীদের

Date:

Share post:

মে মাসের মাঝামাঝি করোনা (corona) সংক্রমণ সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আইআইটির বিজ্ঞানীরা গাণিতিক মডেল ব্যবহার করে এই সতর্কবার্তা দিয়েছেন। একইসঙ্গে, ১ অগাস্টের মধ্যে মৃত্যুসংখ্যা নজিরবিহীন হতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে দ্রুত টিকাকরণ, কঠোরভাবে মাস্ক ব্যবহার ও সমস্ত কোভিডবিধি মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। COVID-19 projections নামে যে সমীক্ষা চালানো হয়েছে, তাতে অংশগ্রহণ করেছে ওয়াশিংটনের Institute for Health Metrics and Evaluation (IHME)। একই বিষয়ে সমীক্ষা চালিয়েছেন কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT) ও হায়দরাবাদের আইআইটির (IIT) একদল গবেষক বিজ্ঞানী।

আইআইটির গবেষকরা গাণিতিক মডেল ব্যবহার করে জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি সময়ে (১০ থেকে ১৫ মে’র মধ্যে) চরম শিখরে উঠবে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। গবেষকরা জানাচ্ছেন, মে মাসে সক্রিয় রোগীর সংখ্যা ১১ থেকে ১৫ তারিখের মধ্যে ৩৩ থেকে ৩৫ লাখ ছুঁয়ে যাবে। এটাই হবে সর্বোচ্চ। অন্যদিকে সমীক্ষায় বলা হয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের হার ৭১ শতাংশ বেশি। মৃত্যু হার বেড়েছে ৫৫ শতাংশ। এর পাশাপাশি বিশেষজ্ঞদের আশঙ্কা, ১০ মে নাগাদ দৈনিক মৃত্যুসংখ্যা হয়ে যেতে পারে ৫,৬০০। ১২ এপ্রিল থেকে ১ অগাস্ট পর্যন্ত দেশের মোট মৃত্যুসংখ্যা হবে ৩,২৯,০০০। অনুমান করা হচ্ছে,q এই হার চলতে থাকলে মৃত্যুসংখ্যা জুলাইয়ের শেষে গিয়ে মোট হবে ৬ লক্ষ ৬৫ হাজার। আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও তেলেঙ্গানায় করোনা সংক্রমণ সর্বোচ্চ শিখর ছোঁবে বলে অনুমান বিশেষজ্ঞদে

 

Advt

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...